Oppo Reno 8T – বাংলা রিভিউ

Md sabbir rahman sb

হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আমি ট্রিকবিডি থেকে তামিম আছি আপনাদের সাথে। আজকে আমরা Oppo এর Reno সিরিজের একটি ফোন নিয়ে কথা বলব । এর মডেল হলো Oppo Reno 8T । স্মার্টফোন দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস এবং বিভিন্ন অ্যাপ চালানো , ওয়েব ব্রাউজ করা, ইমেল চেক করা, গেম খেলা, ফটো তোলা এবং ভিডিও করা , গান শোনা এবং ফোন কল করার মতো কাজগুলো আমরা করতে পারি । Oppo এর মোবাইল গুলো ভালো ছবি তোলা ও ক্যামেরার জন্য ব্যাপক জনপ্রিয় ছিল । আমরা Oppo Reno 8T এর স্পেসিফিকেশন দেখে আসি – 

  • প্রসেসর – Mediatek MT8781 Helio G99 (6nm)
  • ডিসপ্লে – AMOLED ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
  • র‌্যাম – ৮ জিবি
  • রম- ১২৮/২৫৬ জিবি
  • প্রাইমারী ক্যামেরা – ১০৮+২+২ মেগাপিক্সেল
  • সেকেন্ডারি ক্যামেরা – ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারি – ৪৮০০ এম্পিয়ার (৬৭ ওয়াট চার্জিং )

 

ডিসপ্লে-

এই মোবাইলটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চি সাইজের AMOLED ডিসপ্লে। যার মধ্যে ১৬ মিলিয়ন কালার সাপোর্ট করে। সাথে আছে ৯০ হার্জ রিফ্রেশ রেট । ৮০০ নিটস পিক ব্রাইটনেস থাকার কারনে সরাসরি সূর্যের আলোর নিচে চালাতেও কোন সমস্যা হয় না। প্রোটেকশন হিসেবে রয়েছে করনিং গরিলা গ্লাস ৫ 

 

ক্যামেরা-

এই মোবাইলের পিছনে ৩টি ক্যামেরা রয়েছে । ১০০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা আর ২ মেগাপিক্সেল এর ডেপ্ত ও ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা । মেইন ক্যামেরা দিয়ে সহজে ফোকাস করে ছবি তোলা যায় এবং সুন্দর কালার দিয়ে থাকে । ১০৮০ পি / ৩০ এফপিএস এ ভিডিও করা যায় । 

৩২ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা রয়েছে  AI চালু করে রাখলে সেলফি ক্যামেরা দিয়ে ভালো ছবি পাওয়া যায় । 

ব্যাটারি-

মোবাইলটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে । সাথে ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জার দেওয়া হয়েছে । মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে দেড় ঘণ্টা সময় লাগে । বেসিক ইউজ করলে ১ দিন এর বেশি ব্যাকআপ পাওয়া যায় । আর রাফ ইউজে ৫-৬ ঘণ্টা স্ক্রীন অন টাইম পাওয়া যায় । 

পারফরম্যান্স-

মোবাইলটিতে জিপিইউ রয়েছে Mali-G57 । পাব্জি এর মত গেমস গুলো খেলার সময় মিডিয়াম গ্রাফিক্সে খুব ভালো ভাবেই খেলতে পারবেন । এর থেকে কম গ্রাফিক্স এর গেম গুলো বেশি সময় খেললেও হিটিং হয় না । 

 

এই মোবাইল টি ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশে লঞ্চ করা হয় । ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম এর ভেরিয়েন্ট টি ৩৩ হাজার টাকায় মার্কেট এ পাওয়া যায় । আশা করি আপনারা মোবাইলটি সম্পর্কে ভালো একটি আইডিয়া পেয়ে গিয়েছেন । যদি অন্য কোন ফোনের রিভিউ দেখার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করতে পারেন । 

 

The post Oppo Reno 8T – বাংলা রিভিউ appeared first on Trickbd.com.


Thanks for reading: Oppo Reno 8T – বাংলা রিভিউ, Sorry, my English is bad:)

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.